০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​বরিশাল পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ১১-০৬-২০২৬
​বরিশাল পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মাদক কারবারি গ্রেফতার

​রিয়াজ শরীফ, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১০ জুন, ২০২৬) রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ডেফুলিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (উপ-পরিদর্শক) আখতার হোসেন, এএসআই ( উপ-পরিদর্শক) হালিম, এএসআই সুমন মিয়া-১ এবং এএসআই সুজন সহ পুলিশের একটি চৌকস টিম ডেফুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কুদঘাটা ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার বাসিন্দা মোঃ শওকত হোসেন হাওলাদার (৪৮)-কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​গ্রেফতারকৃত মোঃ শওকত হোসেন হাওলাদার (৪৮)​পিতা: মৃত আঃ আজিজ হাওলাদার​ মাতা: মোসাঃ শামসুন নাহার ​ঠিকানা: সাং-ডেফুলিয়া, কুদঘাটা ২৭নং ওয়ার্ড, বিসিসি,থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশাল।
​
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ