০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​মোবাইল বিস্ফোরণে আহত ফেনী ছাগলনাইয়ার মিজানুর হাসপাতালে মারা গেছেন

আপলোড সময় : ১৫-০৬-২০২৬
​মোবাইল বিস্ফোরণে আহত ফেনী ছাগলনাইয়ার মিজানুর হাসপাতালে মারা গেছেন মিজানুর রহমান

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় আহত মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে মারা গেছেন। 

স্থানীয়রা জানায়, শনিবার (১৪ জুন) গভীর রাতে দুটি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। 

এতে অগ্নি দগ্ধ হয়ে মারাত্মক আহত হন মিজান। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

দগ্ধ মিজানুর রহমান বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। তিনি আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করেন।

ঘটনার দিন রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এ সময়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলো। পরে ছুঁটে গিয়ে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয়রা। রুমে থাকা আসবাবপত্র যা ছিলো তার কিছু অংশ বিস্ফোরণে পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো। রোববার (১৪ জুন) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ