৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​নাটোরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এ‍্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৬-২০২৬
​নাটোরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এ‍্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত নাটোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন বেলুন উড়িয়ে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এ‍্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন
  
আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান চর্চা ও উদ্যোক্তা মনোভাব তৈরির লক্ষ্যে  নাটোরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেশিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বিকেলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সম্মেলন কক্ষে, এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিন (EESS)  এসইডিপি  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়োজনে মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ।এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোর জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলা অংশ নেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি, নাটোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন প্রথমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতুল ফেরদৌস, বিশেষ অতিথি সহকারী কমিশনার মাহাথির মোহাম্মদ হিমেল। এবারের অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ উদ্ভাবনী পুরস্কার পেয়েছেন, বড়াইগ্রাম উপজেলার সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে লালপুর ও গুরুদাসপুর উপজেলা দল। শেষে প্রধান অতিথি পুরস্কৃতদের হাতে পুরস্কার তুলে দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলা শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ