৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​শিবপুরের দুলালপুর ইউনিয়ন ভূমি অফিসে এক মাসে দুইবার চুরি

আপলোড সময় : ১৫-০৬-২০২৬
​শিবপুরের দুলালপুর ইউনিয়ন ভূমি অফিসে এক মাসে দুইবার চুরি শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ভূমি অফিস

আতাবুর রহমান সানি শিবপুর, (নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ভূমি অফিসে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল (১৩ জুন শনিবার) দিবাগত রাতে দুর্বৃত্তরা অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একটি কম্পিউটার ও ওয়াইফাই রাউটার চুরি করে নিয়ে গেছে। এর আগে গত মাসের ১৩ তারিখে বিদ্যুতের ট্রান্সফরমার,আইপিএস ও ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় চোরেরা অফিস ভবনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে অফিসে থাকা গুরুত্বপূর্ণ কম্পিউটার সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। সকালে অফিস খোলার পর কর্মচারীরা বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

স্থানীয় এলাকাবাসী, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভূমি অফিসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মু. আবদুর রহিম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ