বেগমগঞ্জে বসত ঘরে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট, আহত ৩
মজিদুল ইসলাম, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ড হানিফ ছুয়ানি বাড়ির আজিজুল হকের বসত ঘরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এ ঘটনায় ওই পরিবারের অন্তত ৩ জন আহত হয়েছে। এ ঘটনার আতঙ্কে রয়েছে আজিজুল হকের পরিবারের সদস্যরা। এ ঘটনায় আজিজুল হকের মেয়ে ফারজানা সুলতানা বাদি হয়ে প্রতিপক্ষ মাসুদসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বোববার বিকালে সরেজমিন গিয়ে জানা যায়, আজিজুল হকের সাথে প্রতিবেশী মৃত আবুল কাশেমের পুত্র মাসুদসহ আরো কয়েক জনের সম্পত্তি নিয়ে বিরোধ আছে।
প্রতিপক্ষরা অহেতুক বিভিন্ন বিষয় নিয়া আজিজুল হকের পরিবারের লোকজনদেরকে অম্লীল ভাষায় গালমন্দ করে, মারমুখী আচরণ করে ও বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া জীবন নাশের হুমকি দেয়। এই নিয়া বিজ্ঞ আদালতে ২টি মামলা চলমান। এমতাবস্থায় উক্ত প্রতিপক্ষরা আজিজুল হককে মামলা প্রত্যাহারের চাপসৃষ্টি করে এবং বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করে। উক্ত বিরোধের জের করে ঘটনার তারিখ ও সময়ে প্রতিপক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আজিজুল হকের বসত ঘরে হামলা করে ঘরের দরজা বেড়া ভাংচুর করে ২০/৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। প্রতিপক্ষরা ঘরের দরজা ভাঙ্গিয়া ঘরে জোরপূর্বক প্রবেশ করে ঘরে থাকা ফ্রিজ, টিভি, সোফা, আলমারি, ঘাট ও অন্যান্য আসবাব পত্র ভাংচুর করে অনুমান লক্ষাধিক টাকার ক্ষতি করে।
মাসুদ ও তার সহযোগীরা আজিজুল হকের মেয়ে ফারজানা সুলতানা ও স্ত্রী লিপি আক্তারের শ্রীলতাহানি ও এলোপাথাড়ি মারধর করে গুরুত্বর জখম করে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণের চেইন, টাচ মোবাইল সেটসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রতিপক্ষরা আজিজুল হকের পরিবারের সদস্যদের অম্লীল ভাষায় গালমন্দ করে ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জীবন নাশের হুমকি দেয়। পরে স্থানীয় এসে আহত আজিজুল হকের পরিবারের সদস্যদের গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়। আজিজুল হকের মেয়ে ফারজানা সুলতানা বাদি হয়ে প্রতিপক্ষ মাসুদসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে।
এদিকে খবর পেয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য গেলে হামলাকারীরা সাংবাদিকদের সাথও দূর্ব্যবহার করেন। তারা পুলিশের সামনেই সাংবাদিকদের ঘিরে ধরে নাজেহাল করার চেষ্টা করেন।
মামলার বাদি ফারজানা সুলতানা জানান, আমরা নিরাপত্তাহীনতায় আছি। তারা যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তারা এলাকার সব দুষ্টচক্র একত্রিত হয়েছে আমাদেরকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করার জন্য। আমরা ন্যায় বিচার ও প্রশাসনের সহযোগিতা চাই।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদসহ অন্যান্যরা কোন কথা বলতে রাজি হয়নি।
স্থানীয় মেম্বার বাবুল জানান, ঘটনা শুনার পর আমরাও ঘটনাস্থলে গিয়েছি। পুলিশও এসেছে, উভয় পক্ষের কথা শুনেছেন। তাদের থানায় যেতে বলেছে, আমাদের পক্ষ থেকে সমস্যা সমাধানে সবরকম সহযোগিতা করা হবে।
কমেন্ট বক্স