৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচন

লালমনিরহাটে ছাতা মার্কার প্রার্থী সাইদুর রহমানের নির্বাচনী গণসংযোগ

আপলোড সময় : ২১-০৬-২০২৬
লালমনিরহাটে ছাতা মার্কার প্রার্থী সাইদুর রহমানের নির্বাচনী গণসংযোগ নির্বাচনী গণসংযোগ

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট : আজ রোববার (২১ জুন) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও এর আশেপাশের এলাকায় আসন্ন বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন উপলক্ষে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। আগামী ২৯ জুন (সোমবার) এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​লালমনিরহাট বিভাগীয় কমিটির 'ক' গ্রুপ থেকে শ্রমিক প্রতিনিধি পদপ্রার্থী মোঃ সাইদুর রহমান আজ দুপুরে স্টেশন এলাকায় উপস্থিত হয়ে সর্বস্তরের রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে 'ছাতা' মার্কার সমর্থনে বিপুলসংখ্যক সমর্থক এই প্রচারণায় অংশ নেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নাসির উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক শাহীন উপস্থিত থেকে ছাতা মার্কার প্রার্থী সাইদুর রহমানের পক্ষে প্রচারণা চালান। 

​গণসংযোগকালে আরএনবি লালমনিরহাট দপ্তরের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুর রহমান বলেন, "লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বিভাগের কর্মরত শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সেবা করার জন্য 'ছাতা' মার্কায় একটি করে মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।"

​স্টেশন এলাকায় কর্মরত প্রকৌশল, সংস্থাপন, হিসাব ও নিরাপত্তা বাহিনী বিভাগের সাধারণ কর্মচারীদের মাঝে এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ