৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে মেরে ফেলার হুমকি

আপলোড সময় : ২১-০৬-২০২৬
​গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে মেরে ফেলার হুমকি গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর : রবিবার সকাল ৬টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকা এ ঘটনা ঘটে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে। ঐ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে মিছিল কারী "একজন বলেন এইএমদম সামনে আসবিনা এগিয়ে এলে একেবারে মেরে ফেলাইবো" বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগের একটি বিক্ষোভ মিছিল বাসন থানার কলম্বিয়া এলাকায় বের হয়।  মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। কলম্বিয়া এলাকায় থেকে মিছিলটি গাছা থানা এলাকায় অতিক্রমকালে মহাসড়কে গাছা থানার এক এসআইসহ দুইজন পুলিশ কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। তারা মিছিলের দিয়ে এগিয়ে যেতে চাইলে মিছিল থেকে যুবলীগের এক নেতা প্রকাশ্যে পুলিশকে সামনে আসলে মেরে ফেলার হুমকি প্রদান করে। এসময় পুলিশ সদস্যরা মিছিলের সামনের দিকে আর আগায়নি। পরে মালেকের বাড়ি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে পুলিশ মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলটি বাসন থানা থেকে শুরু হয়ে গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে গাছা থানার একজন এসআইসহ আরো দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। 

এ ব্যাপারে বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন থানার শেষ প্রান্ত কলম্বিয়া এলাকার হলেও পুলিশকে হুমকি দেওয়া হয় গাছা থানা সীমানা এলাকায়। সেখানে গাছা থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। কারা এ মিছিলে অংশ নিয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ