০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​আওয়ামী লীগ নেতার বাড়িতে পুলিশের রেট, ছাদ থেকে নিচে পরে মৃত্যু

আপলোড সময় : ২১-০৬-২০২৬
​আওয়ামী লীগ নেতার বাড়িতে পুলিশের রেট, ছাদ থেকে নিচে পরে মৃত্যু নিহত রাশেদ

রিয়াজ শরীফ, বরিশাল : আওয়ামীলীগে প্রতিষ্ঠা বার্ষিকী ও শান্তি রক্ষা সহ মাদক নির্মূলে বরিশালে পুলিশের ঝটিকা অভিযান চলমান রয়েছে। রবিবার ২১ জনু দুপুরে বরিশাল মহানগর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পশ্চিম কাউনিয়া নিবাসী রাশেদ খান মেননের বাসায় পুলিশ রেট দিলে, রাশেদ তার বাসার ছাদ থেকে নিচে ড্রেনের ওপর পরে মৃত্যুবরণ করেন।

বেশ কয়েকদিন যাবত বরিশালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে শেখ হাসিনা আসছে,বাংলাদেশ হাসছে,এমন বেশ কয়েকটি মিছিল নেটজুরে ভাইরাল হয়। 
এই ঝটিকা মিছিল কে কেন্দ্র করে প্রশাসন সহ বিএনপির নেতাদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।

এমন ঘটনায় পুলিশ বেশ কয়েকটি অভিযান চালিয়ে কার্যক্রম  নিষিদ্ধ আওয়ামীলীগের অর্ধ শতাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করেন।

রাশেদ খান মেননের মৃত্যুর এমন ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের লোকজন  অভিযোগ করেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ব্যক্তিদের পরিবর্তে নিরীহ কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে।

নিহতের এক স্বজন বলেন, “পুলিশের ধাওয়ায় পালানোর সময় ড্রেনে পড়ে রাশেদ গুরুতর আহত হন। আঘাত প্রাপ্ত হওয়ায় পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

তবে স্বজনদের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, “পুলিশ কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করে না। আমরা শুধুমাত্র আইনভঙ্গকারী ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানান, পুলিশ তার বাসার সামনে গিয়ে ফিরে আসে। তার কিছুক্ষণ পরে খবর আসে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন বাসার ছাদ থেকে পড়ে গেছেন এবং তাকে উদ্ধার করে স্বজনেরা শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ যাওয়ার খবরে আওয়ামী লীগ নেতা আতঙ্কগ্রস্ত হয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে লাফ দিয়েছেন। এতে তার মৃত্যু হতে পারে মন্তব্য করেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ