১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

​চুনারুঘাটে একাধিক মামলার আসামি মাদক সম্রাট ফিরোজ আটক

আপলোড সময় : ২৪-০৬-২০২৬
​চুনারুঘাটে একাধিক মামলার আসামি মাদক সম্রাট ফিরোজ আটক মাদক সম্রাট ফিরোজ

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে একাধিক মামলার আসামি মাদক সম্রাট ফিরোজ মিয়া (৫৩)কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে চুনারুঘাট থানার পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অবস্থান নিয়ে তাকে আটক করে। জানা গেছে, দেশের কক্সবাজারের টেকনাফ ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিরোজের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,  মাদক সম্রাট ফিরোজ মিয়ার বিরুদ্ধে মামলাগুলি হচ্ছে -অষ্টগ্রাম থানার মামলা নং-০৬, তাং- ১১/১২/২৩খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক)। টেকনাফ থানার মামলা নং-১৭, তাং-০৬/০৩/২০১৭খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(খ)। শেরে বাংলা থানার মামলা নং-২২, তাং- ২২/০১/২০২৬খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক)/৪১। এ ছাড়াও তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের উপর আক্রমণের অভিযোগ রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ