০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​নাটোরে জুট মিলে লণ্ঠিত মালামাল সহ ৬ ডাকাত গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৬-২০২৬
​নাটোরে জুট মিলে লণ্ঠিত মালামাল সহ ৬ ডাকাত গ্রেফতার ৬ ডাকাত গ্রেফতার

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত সদস্যকে পাবনা থেকে গ্রেফতার করেছে নাটোর জেলা  পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক গ্রেফতাররা হলেন পাবনা জেলার আটঘড়িয়া থানার হায়দারপুর গ্রামের মরহুম বেল্লাল মৃধার ছেলে মাহাতাব মৃধা (৩৩), তারাপাশা এলাকার গোলাপ হোসেনের ছেলে সেলিম হোসেন (৩১), সদর থানার মাছিমপুর এলাকার মরহুম আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামানিক (৪৫), চরঘোষপুর এলাকার মিঠু শেখের ছেলে সাদ্দাম হোসেন (৩৭), মরহুম মোফাজ্জল মণ্ডলের ছেলে আব্দুল খালেক (৩৫) ও কোষাখালী এলাকার আজগর আলীর ছেলে সাগর শেখ (২৩)।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, চলতি বছরের ৩০ মে রাতে লালপুরের ঈশ্বরদী সীমান্ত এলাকায় শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে অজ্ঞাত পরিচয়ের ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পেছন দিক দিয়ে মিলের ভেতরে প্রবেশ করে। পরে মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে বেঁধে পৃথক পৃথক ঘরে ফেলে রেখে সারারাত মালামাল লুণ্ঠন করে। পরে একটি পিকআপভ্যানে করে প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলেরা।

পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় একই দিন বিকেলে জুট মিলের মালিক সাজিদ মল্লিক লালপুর থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের নামে একটি মামলা করেন। মামলার পর পুলিশের একটি দল তদন্তে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ছয় ডাকাত সহ  লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৩০০ কেজি তামার তার, মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান, একটি ব্যাটারিচালিত ভ্যান ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, প্রেস‘ব্রিফিং শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে। এ চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত চলবে।’ 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ