৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​পলাশে রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে বৃদ্ধকে রাস্তায় ফেলে দেওয়ার সময় জনতার হাতে আটক চালক

আপলোড সময় : ২৪-০৬-২০২৬
​পলাশে রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে বৃদ্ধকে রাস্তায় ফেলে দেওয়ার সময় জনতার হাতে আটক চালক সংগৃহীত ছবি

সাইফুল ইসলাম,  নরসিংদী:  নরসিংদীর পলাশ উপজেলায় মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দেওয়ার সময় এক মাইক্রোবাসচালককে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।  বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দেয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ  চালককে পুলিশ হেফাজতে নেয় এবং মুমূর্ষু অবস্থায়  বৃদ্ধকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরে সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই  নিহত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। পরে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এই ঘটনায় মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ