১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​২৫০ কৌটি টাকার উৎপাদনের আশা

রাঙ্গামাটিতে আমের বাম্পার ফলন

আপলোড সময় : ২৪-০৬-২০২৬
রাঙ্গামাটিতে আমের বাম্পার ফলন রাঙ্গামাটিতে আমের বাম্পার ফলন

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : রাঙামাটি জেলায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। এতে চাষিদের মুখে ফুটেছে হাসি। রাঙ্গামাটি  জেলার  আম যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জেলার প্রত্যন্ত দুর্গম উপজেলা থেকে আম চাষিরা প্রাইকারি ও খুচরা আম বিক্রির উদ্দেশ্যে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায়  নিয়ে আসেন। পাহাড়ের ঢালুতে বিভিন্ন প্রজাতির আম চাষ করা হয়েছে। তবে বাণিজ্যিকভাবে পাহাড়ে জনপ্রিয়তা পেয়েছে আম্রপালি ও রাঙ্গুই আম। 

এবার পাহাড়ে আমের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। সদর উপজেলার  মগবান ইউনিয়নের দুজন আম চাষি জানান, আম্রপালি ও রাঙ্গুই আমের বাম্পার ফলন হয়েছে। তারা ইঞ্জিন চালিত বোট যোগে দুর্গম এলাকা থেকে শহরের বনরুপা সমতাঘাট বাজার,  রির্জাব বাজার, তবলছড়ি বাজার ,  কলেজ গেইট বাজার আম বিক্রি করতে এসেছেন। দুজনে প্রায় ২০০  মণের বেশি আম বিক্রি করতে এনেছেন। ভালো দাম পেয়েছেন। 

প্রতি কেজি আম পাইকারি ৩০থেকে ৪০ টাকা দরে বিক্রি করেছেন। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। বনরুপা  কাঁচাবাজার  জোনাকি চাকমা খুচরা আম বিক্রেতা জানান, বাজারে প্রচুর আম এসেছে। তবে এবারের আমে কোনো প্রকার ফরমালিন মেশানো হয়নি। বাজারে আম্রপালি ও রাঙ্গুই আম পাওয়া যাচ্ছে, দামও ক্রেতাদের নাগালের মধ্যে। আম্রপালি ও রাঙ্গুই আম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা খুচরা বিক্রি করা হচ্ছে।  অপরদিকে রাঙামাটির আম প্রতিদিনই ট্রাকে,  পিকাপ ভেন ও  ট্রাসপোট সার্ভিসের গাড়িতে  দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে । 

ঢাকা ও চট্টগ্রামের প্রাইকারি আম ব্যবসায়ী জামাল  বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর আম বেশি দেখাযাচ্ছে বাজারে।  ফরমালিন মুক্ত বিধায় রাঙামাটির আমের চাহিদা অপরিসীম। এবিষয়ে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজামান বলেন , রাঙামাটি জেলায় আবাদ ৩৬৩৫ হে, সম্ভাব্য ফলন ৪০,০০০মে.টন এবং সম্ভাব্য বাজার মূল্য ২৫০কোটি টাকা।  গত বছরের চেয়ে এ বছর আমের ফলন বেশ ভালো হয়েছে আর আমে এ বছর পোকা ও কম । জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে বেশিরভাগ আবাদ হয়ে থাকে। রাঙামাটির আম, কাঁঠাল, আনারস ও কলা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে পুষ্টির চাহিদা পূরণ করে। সরকার কৃষির ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। সে সঙ্গে আমরাও মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ