০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

আপলোড সময় : ২৫-০৬-২০২৬
​রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে  সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ওরিয়েন্টেশনে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিক সম্মেলনে   জানানো হয়, আগামী ২৮ জুন থেকে রাঙ্গামটিতে ৮৬ হাজার ৬শত ৫৭ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে  ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন  ডা:নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃজাফরিন জাহেদ জিতি,মেডিকেল অফিসার ডাঃ প্রতীক সেন  প্রমূখ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ