১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​বরিশালে গভীর রাতে যৌথ অভিযান

ড্রেজার ও চারটি বাল্কহেড জব্দ সহ ৩ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ২৫-০৬-২০২৬
ড্রেজার ও চারটি বাল্কহেড জব্দ সহ ৩ লাখ টাকা জরিমানা ড্রেজার ও চারটি বাল্কহেড জব্দ সহ ৩ লাখ টাকা জরিমানা

​রিয়াজ শরীফ, বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গভীর রাতে এক ঝটিকা অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একটি ড্রেজার ও চারটি বাল্কহেড জব্দ করার পাশাপাশি জড়িতদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ​২৫ জুন ২০২৬, রাত ২:৩০ মিনিটে বরিশালের শায়েস্তাবাদ জুনাহার এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​কোস্ট গার্ডের প্রত্যক্ষ সহায়তায় এবং বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে এই টাস্কফোর্স অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

​প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ভাঙন রোধ এবং সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা যায়।

সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান বরিশাল সদরে কোন অবৈধ কার্যক্রম করতে দেওয়া হবে না অবৈধ বালুকাটা,মাটিকাটা সহ সকল অপরাধের বিরুদ্ধে বা আচরণের কোনো ধরনের লঙ্ঘনই কোনো অবস্থাতেই বরদাস্ত বা ক্ষমা করা হবে না। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ