০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​মাদকমুক্ত সমাজ গড়তে ভান্ডারপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপলোড সময় : ২৭-০৬-২০২৬
​মাদকমুক্ত সমাজ গড়তে ভান্ডারপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ​মাদকমুক্ত সমাজ গড়তে ভান্ডারপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আশরাফুল নয়ন, নওগাঁ : মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর যুব সমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক তৌফিক হোসেন আতা এবং বিশিষ্ট সমাজসেবক আমেদুল ইসলাম চঞ্চল।
এছাড়াও উপস্থিত ছিলেন তুহিন হোসেন, মেহেদী মোস্তাকিম (কোলা ইউনিয়ন ছাত্রদল)সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে এলাকার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ