নীলফামারীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
নীলফামারীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
তৈয়ব আলী সরকার, নীলফামারী: ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি আল-হেলাল একাডেমি চত্তর থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় বাজার ট্রাফিক মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
যুব বিভাগ নীলফামারী জেলা শাখার সভাপতি কাজী আব্দুল মালেক শাহ, এর সভাপতিত্বে সমাবেসে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদর শাখার আমির মাওলানা আবু হানিফ শাহ। যুব বিভাগ নীলফামারী সদর শাখার সভাপতি আহমেদ রায়হান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা সভাপতি সেলিমুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সমাজকে মাদকমুক্ত করার জোরালো আহ্বান জানান।
সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, ‘মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হলে কেবল প্রশাসন নয়, বরং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ যুবকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২৬ জুন জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস’ বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
কমেন্ট বক্স