ধনবাড়ীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধনবাড়ীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশি অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৫জুন) রাতে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বন্দ বেতাল এলাকায় অভিযান চালিয়ে পারুল বেগম(৪০) নামের এক নারীকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দ বেতাল এলাকায় থানার এস আই বজলুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই এলাকার মজনু মিয়ার স্ত্রী পারুল(৪০) কে ৪০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার(২৬জুন) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়। ধনবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলেও জানান।
কমেন্ট বক্স