সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবারে আর্থিক সহায়তা প্রদান
আর্থিক সহায়তা প্রদান
তৈয়ব আলী সরকার, নীলফামারী: গত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গুগুত্ব বরণকারী ২২টি পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবারের মাঝে প্রত্যেককে ৫ লক্ষ টাকা, এছাড়াও পঙ্গত্ববরণ কারী ৩টি পরিবারে ৩ লক্ষ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত ৩টি পরিবারের মাঝে সরকারের ট্রাস্টিবোর্ড থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (ইঞ্জিন) এস.এম মাহাবুবুর রহমান, মটরযান পরিদর্শক, মেহেদী হাসান, মেকানিক্যাল সহকারী রোহান সরকার রঞ্জু ও প্রধান সহকারী আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ট্রাফিক বিলবোর্ডে বড় অক্ষরে লেখা থাকে ‘কখনও না পৌঁছানোর চেয়ে দেড়িতে পৌঁছানো ভালো’ এখানে বুঝানো হয়েছে ‘সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশী’ তাই সকলকে নিরাপদে যান চলাচলে আহবান জানান তিনি। এদিকে, চেক নিতে আসা নিহত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।’
কমেন্ট বক্স