৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে : নরসিংদী জেলা প্রশাসক

আপলোড সময় : ২৯-০৬-২০২৬
​সরকারী কর্মকর্তাদের  অফিস সময়সূচী মেনে চলতে হবে : নরসিংদী জেলা প্রশাসক নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া

আতাবুর রহমান সানি, শিবপুর (নরসিংদী) : নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ফলে জনগণের সেবা নিশ্চিত করতে সরকারী কর্মকর্তা, কর্মচারী সকলকে অফিস সময়সূচী মেনে চলতে হবে। সরকারী চাকুরীজীবীরা সময় মত অফিস করতে হবে। কেউ অনুপস্থিত থাকতে পারবেন না।  জনগণ সেবা নিতে এসে যেন কোন ধরনের হয়রানি শিকার না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ডাক্তারদের সময় মত উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

তিনি সোমবার (২৯ জুন) বেলা ১২ টায় শিবপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ( ভূমি)  মুঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

এছাড়া তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন, উপজেলা ভূমি অফিস,  শিবপুর মডেল থানা পরিদর্শন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, বিভিন্ন স্কুলে খেলাধুলা সামগ্রী বিতরণ, নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ