নোয়াখালীতে বিয়ের দুই দিন আগেই গলায় ফাঁস দেওয়া কিশোরীর লাশ উদ্ধার
চাটখিল থানা
মজিদুল ইসলাম, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে বিয়ের মাত্র দুই দিন আগেই গলায় ফাঁস দেওয়া কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরাইয়া আক্তার রাইসা (১৬) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ির সবজি বিক্রেতা মো.রায়হান উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার(২ জুলাই) সকালে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। বৃহস্পতিবার ২ জুলাই তার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স