ফরিদপুরে হাজি বিরিয়ানি দোকানে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে হাজি বিরিয়ানি দোকানে অভিযান
এস.এম আকাশ, ফরিদপুর : খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেওড়া জল ব্যবহারের অভিযোগে ফরিদপুরের পশ্চিম খাবাসপুর মেডিকেল কলেজ হাসপাতাল বাজারের বটতলা এলাকায় অবস্থিত দুটি হাজি বিরিয়ানি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১ জুলাই) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য-সংক্রান্ত প্রযোজ্য আইনে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি পরিদর্শক ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান। জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
কমেন্ট বক্স