০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

​ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই, পুলিশের অভিযানে উদ্ধার

আপলোড সময় : ০৪-০৭-২০২৬
​ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই, পুলিশের অভিযানে উদ্ধার উদ্ধারকৃত পিকআপ

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার এলাকা থেকে মাছবোঝাই একটি পিকআপ গাড়ি চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

শুক্রবার (০৩ জুলাই) গভীর রাতে ঘটনা জানার পর খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর সোনাগাজী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে মাছ বোঝাই পিকআপটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ /৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

খামার মালিক নুরুল আমিন জানান, ছিনতাইয়ের ঘটনায় গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের মাছ সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় মারা গিয়ে নষ্ট হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম জানান, লিখিত এজাহার পেয়েছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ