২০ ঘণ্টা পর ফেনীর পরশুরামে মুহুরী নদীতে নিখোঁজ সাকিবের মরদেহ উদ্ধার
নিহত সাকিব
এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনীর পরশুরামে নদীতে নিখোঁজ সাকিবের মরদেহ ২০ ঘন্টা পর ভেসে উঠেছে মুহুরি নদীর ভাটির অঞ্চল ফুলগাজির মধ্যম শ্রী চন্দ্রপুর গ্রামে মুহুরী নদীতে শনিবার (০৪জলাই) দুপুরে নিখোঁজ হওয়া সাকিবের মরদেহ ফুলগাজীর মধ্যম শ্রী চন্দ্রপুর গ্রামে মুহুরী নদীতে মরদেহ ভেসে উঠেছে।
স্থানীয় লোকজন রবিবার (০৫ জুলাই) সকালে একটি মরদহ ভেসে উঠতে দেখে সাকিবের মরদেহ হিসেবে শনাক্ত করে। এর আগে শনিবার দুপুরে মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব নিখোঁজ হন।
স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ খোঁজা খোঁজি করে না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি দল নিয়ে আসেন। ডুবুরি রাত আটটা পর্যন্ত খুঁজে উদ্ধার করতে না পেরে উদ্ধার কার্যক্রম স্থগিত করে।
কমেন্ট বক্স