০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ০৫-০৭-২০২৬
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়কান্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামত কাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করলে হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রত্যদর্শীদের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে লাইনের কাজ পরিচালনা করলে এমন দুর্ঘটনা হতো না। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল  থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
শ্রমিকদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ও ক্ষতি পুরনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ