০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চিতলমারী উপজেলা যুবদল নেতা মিলনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কপিল কৃষ্ণ মন্ডল

আপলোড সময় : ০৫-০৭-২০২৬
চিতলমারী উপজেলা যুবদল নেতা মিলনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কপিল কৃষ্ণ মন্ডল

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারি উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনের বাবা হাজি লিয়াকত হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ১ (চিতলমারী ফকিরহাট মোল্লাহাট) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

রবিবার (৫ জুলাই) এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন, শনিবার দুপুর ২ টায় বার্ধক্য জনিত কারণে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন হাজি লিয়াকত হোসেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ, সদালাপী ও মিষ্টভাষী ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। 

বাগেরহাট বিএনপি পরিবারের পক্ষ থেকে সহযোদ্ধা জাকারিয়া মিলনের বাবার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মহান সৃষ্টিকর্তা শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। সেই সাথে হাজি লিয়াকত হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ