১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নাটোরে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন

আপলোড সময় : ১৮-০৭-২০২৬
নাটোরে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথি হুইপ দুলু বলেন  কৃষি পণ্য সুবিধার্থে তারেক রহমান  খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন।

গতকাল শনিবার ১৮ জুলাই সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর সদর নাটোর এর আয়োজনে  নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী এর সভাপতিত্বে  খরিদ/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এয়ার ফ্লুো মেশিন, লেবুর চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বিজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য-৫১ নাটোর-২ নাটোর সদর নলডাঙ্গা ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমরা মনে করি যে কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে। উনি আরো বলেছেন আগামী তিন বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষি পণ্য পাবে ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে । 

অর্থাৎ বাংলাদেশের কৃষক সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে। এবং এই কৃষকদের  জন্য তারেক রহমান যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খালের কর্মসূচি উনি নতুন করে হাতে নিয়েছেন। শুধু কৃষি পণ্য দিলে হবে না পানি না পেলে কৃষক কিভাবে কৃষি ফলাবে কৃষি পণ্য সুবিধার্থে তিনি খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন। এডিপির অর্থায়নে বিভিন্ন উপকার ভোগীদের মাঝে স্প্রে মেশিন সেলাই মেশিন ফুটবল সিলিং ফ্যান  হুইল চেয়ার ও ১২শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরন কালে  তিনি এসব কথা বলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির আহবায়ক ও প্রশাসক জেলা পরিষদ নাটোর রহিম নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সহকারী ভূমি নাটোর সদর মোঃ ফরহাদ আহমেদ, স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ন  আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, ও জেলা কৃষক দলের আহ্বায়ক হাসান আলী সহ দলীয় নেতাকর্মীরা ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারীগণের উপস্থিত ছিলেন 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ