১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে নিখোঁজ হওয়ার ২ সপ্তাহ পর মাদ্রাসার দুই ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ

আপলোড সময় : ১৮-০৭-২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ হওয়ার ২ সপ্তাহ পর মাদ্রাসার দুই ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ সংগৃহীত ছবি

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২ সপ্তাহ পর ২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ২ শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ২শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় পড়ত। গত ৩ জুলাই দুপুরে ব্যক্তিগত পরিচয় গোপন করে ও সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসায় বা নিজ বাড়িতে ফিরে আসেনি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। 

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা এ বয়াপারে বলেন, গত ২ সপ্তাহ তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের ফিরে পাওয়ায় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ