১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

​পীরগঞ্জে শিশু তাজমিনা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ১৯ বছর পর গ্রেফতার

আপলোড সময় : ১৯-০৭-২০২৬
​পীরগঞ্জে শিশু তাজমিনা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ১৯ বছর পর গ্রেফতার মোঃ আবু তাহের

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর : রংপুর জেলার পীরগঞ্জ থানার ২০০৭ ইং সালের বহুল আলোচিত ৬ বছর বয়সী শিশু তাজমিনা আক্তার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বাবা, মোঃ আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত, মোঃ আবু তাহের (পিতাঃআশকর আলী)রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। তিনি পীরগঞ্জ থানার মামলা নং-২০, (জিআর ৬১৮/০৭) তারিখ, ১৪/১২/ ২০০৭ ইং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 

পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায়, এসআই মোঃ ইমরান হোসেন অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ১৩ ডিসেম্বর ২০০৭ইং সালে কাফ্রিখাল থেকে শ্যামপুর যাওয়ার পথে একটি আখক্ষেত থেকে শিশু তাজমিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। নিহত তাজমিনা আক্তারের বয়স ছিল ৬ বছর। মামলার বাদী ছিলেন তার মা সালেহা বেগম।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক থাকা আসামিকে গ্রেফতার করায় মামলার বিচার কার্যকর হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ