২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডার (HRDS) নেটওয়ার্ক এর আলোচনা সভা

আপলোড সময় : ২৩-০৭-২০২৬
নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডার (HRDS) নেটওয়ার্ক এর আলোচনা সভা নাটোরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)হিউম্যান রাইট ডিফেন্ডারস (HRDS) নেটওয়ার্কের আলোচনা সভা অনুষ্ঠিত

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)হিউম্যান রাইট ডিফেন্ডারস (HRDS) নেটওয়ার্কের আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল ২২ জুলাই বুধবার বিকেলে নিডা সোসাইটির হলরুমে নিডা সোসাইটি জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর সহযোগিতায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ )এর আয়োজনে, নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি এর সার্বিক পরিচালনায় আলোচনা সভা করা হয়েছে। আলোচনা সভায় কি নোট উপস্থাপন ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম পড়ে শুনান মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ) ডি এইচ ডি আর এন এস প্রজেক্ট কো-অর্ডিনেটর এডভোকেট সুফিয়া হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডি এইচ ডি আর এন এস প্রজেক্ট, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), ঢাকা সিনিয়র স্টাফ লইয়ার এ‍্যাডভোকেট নাহিদ শামস, এইচ আর ডি এন নাটোর  কনভেনার অনির্বাণ নির্বাহী পরিচালক প্রভাতী রানী বসাক, সাংবাদিক মোঃ কামাল মৃধা ,  সিনিয়র সিভিল সার্জন কর্মকর্তা নাটোর শফিকুল ফেরদৌস,দিঘাপতিয়া এম,কে কলেজ, সাবেক অধ্যক্ষ, মোঃ আঃ রাজ্জাক, সাবেক অধ্যক্ষ সুবিদ কুমার মৈত্র, এইচআরডি  এন নাটোর কো-কনভেনার অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, নাটোর সদর উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভিন,  সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পিয়ারুল ইসলাম, বক্তাগণেরা বলেন আজকের এই সভা আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে আমরা শুধু কাজের অগ্রগতি পর্যালোচনা করি বরং দেশের মানবাধিকার পরিস্থিতি বাস্তব চিত্র বুঝে আগামী দিনের করণীয় নির্ধারণ করি আপনারা জানেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ) বর্তমানে বাংলাদেশের ১২ টি জেলায় মানবাধিকার সুরক্ষা পর্যবেক্ষণ ও অ্যাডভোকেসির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসাবে (এম এস এফ) ১২টি জেলায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস(HRDS) নেটওয়ার্ক গঠন করেছে। 

বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী রাজনৈতিক সহিংসতা  গণপিটুনি সংখ্যালঘু নির্যাতন অজ্ঞাতনামা লাশ উদ্ধার এবং নারীর প্রতি সহিংসতা  উদ্বেগজনক ভাবে বেড়েছে।২০২৬ সালের এপ্রিল জীবন পর্যন্ত মাত্র তিন মাস সময়ের মধ্যে ১৯৬ টি ঘটনায় ৮৬ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছেন। একইভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর ধারাবাহিক হামলা এবং সহিংসতার ঘটনাও আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলছে। এই প্রেক্ষাপটে আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করছেন আপনারা শুধু একটি সংগঠনের সদস্য নন বরং এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার অগ্রযুদ্ধা। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ