২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

​জুলাই গণঅভ্যথান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষ নাটোর ১১ দলীয় ঐক্য জেলা শাখা সেমিনার

আপলোড সময় : ২৬-০৭-২০২৬
​জুলাই গণঅভ্যথান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষ নাটোর ১১ দলীয় ঐক্য জেলা শাখা সেমিনার জুলাই গণঅভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক নাটোরে ১১ দলীয় ঐক্য জেলা শাখার সেমিনার অনুষ্ঠিত

আফরোজা ইয়াসমিন, নাটোর : জুলাই গণঅভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক নাটোরে ১১ দলীয় ঐক্য জেলা শাখার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২৫  জুলাই বিকেলে শহরের কানাইখালী এলাকায়  স্থানীয়   কুইন্স  রেষ্টুরেন্টে  ১১ দলীয় ঐক্য জেলা শাখার আয়োজনে,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক ড, মীর নুরুল ইসলামের সভাপতিত্বে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা,প্রাপ্তি ও করনীয় শীর্ষক   ১১ দলীয় ঐক্য জেলা শাখার সেমিনার করা হয়েছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার  সহকারি সেক্রেটারি  আতিকুল ইসলাম রাসেল এর সার্বিক পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  সাবেক প্রো-ভিসি এবং প্রফেসর হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর,ড, শাহ হোসাইন আহমেদ মেহ্দী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি  এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ইব্রাহীম হোসেন রনি।

সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী ও জুলাই শহীদ আকিবের বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) আহবায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ, জামায়াতের  সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান মাহতাবি সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তাগনেরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছর ধরে শত শত জুলুম নির্যাতনের ফল এই জুলাই গণ-অভ্যুত্থান। ফলে জনগনের সাথে তামাশা না করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী বর্তমান সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাজারো শহীদের সাথে বেঈমানী করা হবে। দেশের মানুষ কখনোই তা  মেনে নিবে না বলে দাবী করেন তারা।

তারা আরো বলেন, আমাদের কন্ঠ বর্তমান সরকারের বিরুদ্ধে না, যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ন্যায় কাজ করছে তাদের বরুদ্ধে। ফলে যারাই এধরনের কাজ করবে জনগণ তাদেরকে অতীত সরকারের মত বিদায় করবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ