২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

​মানিকগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ-টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

আপলোড সময় : ২৭-০৭-২০২৬
​মানিকগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ-টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা সংগৃহীত ছবি

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরের দূর্গম পদ্মার চরাঞ্চলে বাক-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার  গ্রাম্য শালিসের বৈঠকে টাকা দিয়ে ধামাচাপার দেওয়ার চেষ্টা। 

এ ঘটনায় ২৬ শে জুলাই রবিবার  ভুক্তভোগীর পিতা শেখ সুজন বাদী হয়ে হরিরামপুর থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায় ।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয় তিন ব্যক্তি বিচার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর বাবাকে পাঁচ হাজার টাকা দিতে চান। এ সময় তিনি টাকা নিতে না চাইলে তাকে মারধর করা হয়।  

আসামিরা হলেন— ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মোল্লাডাঙ্গি এলাকার জাবেদ ফকিরের ছেলে সাগর ফকির (২৭), হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার শেখ শাহজাহানের ছেলে মো. বাবু (৪০), মহা খাঁ'র ছেলে শাহা খাঁ (৪৫) এবং শেখ জনার ছেলে মিঠু (৩২)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,  ভুক্তভোগীর পিতা অভিযোগ করেছেন, তার মেয়ে বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী। বিবাহিত হলেও স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি পিতার বাড়িতে থাকেন। বিভিন্ন সময় আসামি সাগর ফকির ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। 

গত ২৩ জুলাই বিকাল ৪টার দিকে বাড়ির সামনে নদীর পাড় দিয়ে হাটার সময় সাগর তাকে মুখ চেপে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর ডাকচিৎকারে বাবু, শাহা খাঁ ও মিঠু ধর্ষণ করা অবস্থায় সাগরকে আটক করে ভুক্তভোগীকেসহ মিঠুর বাড়িতে নিয়ে যায়। 

এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা ৪ জনকে আসামি করে মামলা করেছেন। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ