২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

​রাজশাহীতে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০৭-২০২৬
​রাজশাহীতে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার ​রাজশাহীতে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমুক্ত রাখতে পরিচালিত সাত দিনব্যাপী বিশেষ অভিযানের সপ্তম দিনে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সার্বিক তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলার আটটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের মূল লক্ষ্য মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা।

এরই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই পরিচালিত অভিযানে জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।

অভিযানে মাদক-সংশ্লিষ্ট অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানের সপ্তম দিনে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদেরও আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ