১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​রংপুরে গাছের চাপায় যুবকের মৃত্যু

আপলোড সময় : ০২-০৮-২০২৬
​রংপুরে গাছের চাপায় যুবকের মৃত্যু গাছের চাপায় যুবকের মৃত্যু

শাহিনুরা আক্তার, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় পাওয়ার ট্রলিতে গাছের গুঁড়ি ওঠানোর সময় গুঁড়ির নিচে চাপা পরে আখের আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের ঘটনা এটি।

নিহত আখের আলী উপজেলার কাবিলপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পাওয়ার ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের গুঁড়ি পাওয়ার ট্রলিতে ওঠানোর সময় হঠাৎ গুঁড়ির নিচে চাপা পড়েন আখের আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ