০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​যশোরে ডিবির বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য!

আপলোড সময় : ০২-০৮-২০২৬
​যশোরে ডিবির বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য! ​যশোরে ডিবির বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য!

মোশারফ করিম, যশোর : বিজিবির পোশাক পরে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি— এমন অভিযোগে তিন ভুয়া 'বিজিবি সদস্যকে' আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি যশোর।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় ডিবির একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নিজেদের বিজিবির সদস্য বলে পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে— তারা প্রকৃতপক্ষে বিজিবির সদস্য নয়; বরং সরকারি পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধে জড়িত।

অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিজিবির সরকারি পোশাক, দুটি ওয়াকিটকি, দুটি হাতকড়া, চাইনিজ কুড়াল, দুটি কাটারি, তালা ও লোহা কাটার মেশিনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম।

আটক তিনজনের মধ্যে উজ্জল হোসেনের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের দাবি, অপরাধ দমনে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যশোরে আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ