০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে বিএনপিতে যোগদান নিয়ে এলাকায় চড়ম উত্তেজনা

আপলোড সময় : ০৬-০৮-২০২৬
কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে বিএনপিতে যোগদান নিয়ে এলাকায় চড়ম উত্তেজনা কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে বিএনপিতে যোগদান নিয়ে এলাকায় চড়ম উত্তেজনা
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের পক্ষ থেকে বিএনপির নেতাদের ফুলেল সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

এ ঘটনার জেরে বুধবার (৫ আগস্ট) সকালে কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মজিবুর রহমান সরদার অভিযোগ করে বলেন, কয়েকজন নেতা ব্যক্তিস্বার্থে আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। তাঁর দাবি, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের যোগসাজশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাফিজুল রহমান মুরাদ বলেন, ইউনিয়ন বিএনপির কর্মসূচিতে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। তিনি অভিযোগ করেন, প্রতিবাদ এড়াতেই তাঁদের দূরে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বর্তমানে বিএনপিতে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। বৃষ্টির কারণে ইউনিয়ন পরিষদের হলরুমে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা সৌজন্য হিসেবে উপস্থিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আনিচুজ্জামান চপল ও সাধারণ সম্পাদক প্লোটো বলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রহিমকে বিএনপিতে যোগদান করানো হয়নি। তিনি কেবল সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে বিএনপির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা অভিযোগ করেন মুলত আওয়ামীলীগ চেয়ারম্যান রহিম মিয়া ও ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক প্লেটো আপন চাচাতো ভাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রহিম মিয়াকে কিভাবে বিএনপি'র সমর্থন আদায় করা যায় সে লক্ষে সুকৌশলে সাংগঠনিক সভার আড়ালে রহিম মিয়াকে বিএনপিতে যোগদান করানো হয়। 

উল্লেখ্য, সম্প্রতি কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা বিএনপি'র সভাপতি ও সাধারন সম্পাদক উপস্হিত থাকেন। সভাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও তথ্য ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ