০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​নোয়াখালীতে পৃথক গুলির ঘটনায় বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২

আপলোড সময় : ০৮-০৮-২০২৬
​নোয়াখালীতে পৃথক গুলির ঘটনায় বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২

মজিদুল ইসলাম, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক গুলির ঘটনায় বিএনপি নেতাসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছে। উপজেলার চৌমুহনী বাজারে ও আমানউল্যাপুর ইউনিয়নের করিমপুরে এ ঘটনাগুলো ঘটে।  চৌমুহনীর হকার্স  মার্কেটে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০) হাজী আবুল কাশেম ও  চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।গুলিবিদ্ধ হয়েছেন।  অপর ঘটনায় কেউ হতাহত হয়নি। 

সূত্র জানায়,  বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিেটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হর্কাস মার্কেটের অফিসে বসেন। এরপর রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে হর্কাস মার্কেটের মুল গলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। 

এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে বিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  অপরদিকে একই রাতে আমানউল্যাহপুর ইউনিয়নের করিমপুরে ইউনিয়ন জামায়াতের অফিসের হামলা,  ভাংচুর, লুটপাট ও গুলির ঘটনা ঘটেছে। রাতে একদল সন্ত্রসী অস্ত্রস্বস্ত্র নিয়ে ওই অফিসে হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পৃথক দুটি এলাকায় এলাকায় উত্তেজনা রিবাজ করছে। 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট লাগল সহযোগীর বুকে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। আমানউল্যাপুরের ঘটনাও তদন্ত করা হচ্ছে বলে জানান  অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ