০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ০৮-০৮-২০২৬
​রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘প্রকল্প শিকড়’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশন নগরজুড়ে প্রায় আড়াই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। সম্মিলিত প্রচেষ্টায় আগামী দুই বছরের মধ্যে রাজশাহী মহানগরী আরও সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচি উল্লেখযোগ্য। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ