০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​ঝিনাইদহের ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্য সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

আপলোড সময় : ১০-০৮-২০২৬
​ঝিনাইদহের ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্য সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ বিনামুল্য সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

সালাম হোসেন, ঝিনাইদহ : গ্রীষ্মকালীন পেঁয়াজ’র আবাদ ও উৎপাদন বৃদ্দির লক্ষ্যে ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, খরিপ-২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেরার বিভিন্ন গ্রামের ১৫’শ কৃষকের প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার, ১ কেজি পেঁয়াজ বীজ, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন রোল দেওয়া হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ