৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকট দীর্ঘ হচ্ছে কেন, আরও কত দিন থাকবে

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৬-০৮-২০২৬
গ্যাস সংকট দীর্ঘ হচ্ছে কেন, আরও কত দিন থাকবে গ্যাস সংকটে বন্ধ থাকছে অনেক পাম্প


দেশে গ্যাসের চাহিদা যেখানে প্রতিদিন প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট, সেখানে দেশীয় উৎপাদন কমে যাওয়া ও এলএনজি সরবরাহের সীমাবদ্ধতায় সর্বোচ্চ ২ হাজার ৪২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলছে। সংকট মোকাবিলায় নতুন কূপ ও এলএনজি টার্মিনালের উদ্যোগ থাকলেও সেগুলোর বাস্তবায়নে সময় লাগবে কয়েক বছর। ফলে গ্যাস সংকট সহসাই কাটছে না; বরং চাহিদা ও সরবরাহের এই বড় ব্যবধান দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা।

গ্যাস সংকট নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে প্রশ্ন উঠেছে, কত দিন এই সংকট স্থায়ী হবে এবং কেনই বা এই সংকট তৈরি হলো। জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে । তারা বলছেন, ২০২৬ সালে গ্যাসের যে চাহিদা তৈরি হবে, তার প্রক্ষেপণ আগেই সরকারকে জানানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত অন্তর্বর্তী সরকার পরিস্থিতির উন্নতিতে তেমন কোনো কাজ করেনি। একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, অন্যদিকে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতার কারণে সহসাই এই সংকট কাটবে না বলে মনে করছেন জ্বালানি সংশ্লিষ্টরা।

 

গড় চাহিদা ৪ হাজার, সরবরাহ সর্বোচ্চ ৩ হাজার মিলিয়ন ঘনফুট

 

দেশে এখন গ্যাসের চাহিদা গড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। কিন্তু দুই এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিদিনের সরবরাহ নেমে যায় ২ হাজার ৯৮ মিলিয়ন ঘনফুটে। এর মধ্যে দেশের খনি থেকে ১ হাজার ৬৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছিল।

এদিকে শনিবার সকালে এলএনজি টার্মিনাল চালু হওয়ার পর গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫ মিলিয়ন ঘনফুটে। পেট্রোবাংলার শনিবার বিকালের হিসাবে, এর মধ্যে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশীয় উৎস থেকে এবং বাকি ৮১০ মিলিয়ন ঘনফুট এলএনজি থেকে সরবরাহ করা হচ্ছিল। এর মধ্যে এক্সিলারেট এনার্জি থেকে ৩০০ এবং সামিট থেকে ৫১০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছিল।

 

টার্মিনাল পুরো চালু হলে সরবরাহ অল্প কিছুটা বাড়বে

দুই এলএনজি টার্মিনালের মোট ক্ষমতা ২ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস। এখন দিচ্ছে ৮১০ মিলিয়ন ঘনফুট। পুরো সংকট কাটিয়ে উঠলে সরবরাহ আরও ৫০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। এতে দেশের সরবরাহ আরও কিছুটা বাড়বে।

তবে সরকার এই মুহূর্তে চাইলেও এর চেয়ে বেশি গ্যাস সরবরাহ করতে পারবে না। কারণ হঠাৎ করে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তেমনি তাৎক্ষণিকভাবে কোনো দেশ থেকে এলএনজি আমদানি করে আনা হলেও সরবরাহ অবকাঠামো না থাকায় এলএনজি গ্রিডে দেওয়া যাবে না।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ