হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল হস্তান্তর করল ১৮ এপিবিএন, রাঙ্গামাটি
হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল হস্তান্তর করল ১৮ এপিবিএন, রাঙ্গামাটি
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটি "সাইবার ক্রাইম সেল"।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে অত্র ব্যাটালিয়নের সদর দপ্তরে মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সহকারি পুলিশ সুপার মোঃ মশিয়ার রহমান, অত্র ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক, সাইবার ক্রাইম সেলের সদস্যবৃন্দ।
এসময়, উদ্ধারকৃত মোবাইল: বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের মোট ৫০ টি হারানো মোবাইল ফোন। বিকাশের উদ্ধারকৃত অর্থ: ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া সর্বমোট ২০,৪০০/- (বিশ হাজার চারশত) টাকা। প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এসময় পুলিশসুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন,জনগণের সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ জনগণের সেবায় সর্বদা আমরা নিয়োজিত। সাইবার ক্রাইম সেল"-এর অক্লান্ত পরিশ্রমে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে ১৮ এপিবিএন। আগামীতে সবসময় যে কোন সমস্যা য় আপনাদের পাশে থাকবে ১৮ এপিবিএন।
এসময় প্রকৃত মালিকগণ নিজেদের প্রিয় শখের মোবাইল ফোন এবং কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে তারা ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই দ্রুত ও জনবান্ধব সেবার প্রশংসা করেন এবং ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমেন্ট বক্স