পদ্মা কলেজে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের ধাক্কাধাক্কি
পদ্মা কলেজে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের ধাক্কাধাক্কি
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার পদ্মা কলেজে ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে নন-এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, কলেজের ১০ থেকে ১৫ জন নন-এমপিওভুক্ত শিক্ষক তাদের বেতন ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হেল সাফীর কাছে যান। এ সময় তারা বেতন বৃদ্ধির বিষয়ে দাবি জানালে অধ্যক্ষ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার কক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় দরজার সামনে ইতিহাস বিভাগের প্রভাষক রওশন আরা বেগম ও দর্শন বিভাগের এক প্রভাষক অবস্থান করছিলেন। এ সময় তাদের সঙ্গে অধ্যক্ষের ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। পরে অধ্যক্ষ কলেজ ত্যাগ করে বাসায় চলে যান বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
তবে ঘটনাটি নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হেল সাফীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত বক্তব্য জানা যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।যোগিতা কামনা করেন।
কমেন্ট বক্স