০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার ইউনিট দায়িত্বশীল সম্মেলন

আপলোড সময় : ২২-০৮-২০২৬
নাটোরে বাংলাদেশ জামায়াতে  ইসলামী জেলা শাখার ইউনিট দায়িত্বশীল সম্মেলন সংগৃহীত ছবি

আফরোজা ইয়াসমিন, ‌নাটোর : নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী  নাটোর জেলা শাখার ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত। শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আয়োজনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ড, মীর  নুরুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার ইউনিট দায়িত্বশীল সম্মেলন করা হয়েছে। ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।   

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জুলাইসনদ বাস্তবায়নে গরিমসি করছে।  তারাও আওয়ামী লীগের মত একই পথে হাটছে। একারণে বিএনপিকেও তাদের অপকর্মের কারণে একই পথে যেতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১ আগস্ট জামায়াতকে বাতিল করেছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজ তারাই বিদায় হয়েছে। 

প্রতিটি ইউনিট শক্তিশালী করতে হলে  দায়িত্বশীদের সবাইকে শক্তিশাল ইউনিট গঠন করতে হবে। শক্তিশালী ইউনিট গঠন করতে পারলে নির্বাচনে কোন ইঞ্জিনিয়ারিং করার সাহস পাবেনা। প্রধান অতিথি আরও বলেন আরো বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। সেকারণে সবার আগে পরিবারকে ইসলাম ভিত্তিকভাবে গঠন করতে হবে। এরপর শহর বন্দর,গ্রাম-গঞ্জ পাড়া মহল্লায় ইসলামের গণভিত্তি রচনা করতে হবে।, বিগত ফ্যাসিস্ট আমলে দলের সকল সিনিয়র নেতাদের প্রহসনের রায় দিয়ে ফাঁসি দিয়েছিল। তারপরও আমাদের এই পথ চলা বিন্দু পরিমান থেমে থাকেনি। কাঙ্খিত লক্ষ পূরন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অবিরত। রাস্ট্রপতি নির্বাচনে কিছুটা সচ্ছতা হয়েছে। কিন্তু  জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছিল। সেখানে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করেছিল।
    তিনি আরো বলেন,  বর্তমান সরকার জুলাইসনদ বাস্তবায়নে গরিমসি করছে।  তারাও আওয়ামী লীগের মত একই পথে হাটছে। একারণে বিএনপিকেও তাদের অপকর্মের কারণে একই পথে যেতে হবে।  ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১ আগস্ট জামায়াতকে বাতিল করেছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজ তারাই বিদায় হয়েছে। 

 তিনি সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, জনগনের গনরায় নিয়ে কোন রকম তালবাহানা করবেননা।  অনতিবিল্বে জনগনের গণরায় মেনে নিন। অন্যথায় জনগন আপনাদেরকে আওয়ামী সরকারের মত বিদায় করবে।  তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। একারণে সবাইকে সকল পথ মত ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, অধ্যক্ষ নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রফেসর ড, আবুল হাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে   ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, বাংলাদেশ জামায়াতে  ইসলামী নাটোর জেলা শাখা  শহর আমির অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম, সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা  ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ