০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাজশাহীতে মা ও ভাইকে বঁটি দা দিয়ে কুপিয়ে জখম করল ছেলে

পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৩ জনই রামেক হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬
পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৩ জনই রামেক হাসপাতালে ভর্তি সংগৃহীত ছবি


মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে পারিবারিক বিরোধের জেরে মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় অভিযুক্ত যুবক নিজেও আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী থাডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ওই এলাকার বাসিন্দা মুন্না (৩২) পারিবারিক কলহের জেরে তার মা মোসাঃমনোয়ারা টুলু ও ছোট ভাই মোঃমৃদুলকে ধারালো বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১২টা ২৫ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত মুন্না ও মৃদুলকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে এবং মনোয়ারা টুলুকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে মা ও ছোট ভাইয়ের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত মুন্না নেশাগ্রস্ত অবস্থায় এ হামলা চালিয়েছেন। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হামলার প্রকৃত কারণ ও এর পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ