০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

​বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ, প্রধান অতিথি রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ

আপলোড সময় : ২৩-০৮-২০২৬
​বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ, প্রধান অতিথি রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো: জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি’র সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ