২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​মেধার স্বীকৃতিতে উচ্ছ্বসিত আফরোজ খান মডেল স্কুল

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

আপলোড সময় : ০৫-০৯-২০২৬
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: মেধা ও সাফল্যের স্বীকৃতিতে উৎসবমুখর হয়ে উঠেছিল ময়মনসিংহের আফরোজ খান মডেল স্কুল। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদানের মধ্য দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’।

দিনব্যাপী আয়োজনে প্রভাতি ও দিবা দুই সেশনে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রভাতি সেশনে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান।বিশেষ অতিথি ছিলেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফুর রহমান। দিবা সেশনে প্রধান অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মোঃ এনামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান। উভয় সেশনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকার উত্তরা সেন্ট লরেন্স স্কুল অব জুয়েলসের প্রিন্সিপাল হাসিনা আফরোজ খান।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দীন খান। বক্তারা বলেন, মেধাবীদের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে।শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোঃ আজিজুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যেই এ আয়োজন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ