২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​নাটোরে মৃত্যুবার্ষিকী ও সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আপলোড সময় : ০৫-০৯-২০২৬
​নাটোরে মৃত্যুবার্ষিকী ও সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আফরোজা ইয়াসমিন, নাটোর: নাটোরে জেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম আমিনুল হক এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ও  বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মোঃ ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় আলোচনা ও দোওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায়  আলাইকুম অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে নাটোর জেলা বিএনপির, আয়োজনে,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির আহবায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ,এর সভাপতিত্বে  আলোচনা ও দোওয়া অনুষ্ঠান করা হয়েছে।

 বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব এর  সঞ্চালনায় আলোচনা ও দোওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নলডাঙ্গা- ২ আসনের  এমপি ও জাতীয় সংসদ হুইপ এ‍্যাড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান অতিথি বক্তব্য বলেন আজ আমরা স্মরণ করছি নাটোর জেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ও  মরহুম আমিনুল হক এর ৪র্থ মৃত্যুবার্ষিকী সেই সাথে মহান আল্লাহর দরবারে হাত তুলে আমাদের নাটোর ও রাজশাহী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু দ্রুত ওর পণ্য সুস্থতার কামনায়, মরহুম আমিনুল হক নাটোর জেলা বিএনপিতে যে অবদান রেখে গেছেন তা কোনদিন ভোলার নয় তিনি শুধু একজন সফল রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন স্বজন নিবেদিত প্রাণ এবং জনদরদি মানুষ দলের কঠিন ও দুঃসময় তিনি যেভাবে নাটোর বিএনপিকে সংগঠিত দেখেছিলেন তা আজ আমাদের জন্য এক পরম  অরুণ প্রেরণা তিনি ক্ষমতার মোহে নয় বরং শহীদ জিয়ার জাতীয়তাবাদী উজ্জীবিত হয়ে  মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন আর তার ৪র্থ মৃত্যুবার্ষিকী তে আমরা তার বিদ্রোহে আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যেন আমিনুল হককে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আলোচনা ও দোওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম,  বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মহিলা দল নাটোর জেলা শাখা  সভাপতি ও সাবেক এমপি বেগম সুফিয়া হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপি  যুগ্ন আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলা শাখা সভাপতি এ হাই তালুকদার ডালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাটোর জেলা শাখা আহ্বায়ক মোঃ সানোয়ার হোসেন তুষার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল  নাটোর জেলা শাখা সভাপতি মোঃ কামরুল  ইসলাম সহ আরো অনেকেই। আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির নেতাকর্মী ও  জেলা বিএনপি মহিলা দল নাটোর জেলা শাখা  নেত্রীরা। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ