২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

​নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ১৩-০৯-২০২৬
​নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন নদীর ভাঙন প্রতিরোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নের ৫ নং ও ৭নং  ওয়ার্ডের পূর্ব ভরতকাঠি এবং পশ্চিম বীর নারায়ণ গ্রামে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ভুক্তভোগী পরিবার খয়রাবাদ নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১টায় দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির উদ্যোগে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিশু-কিশোরসহ শতাধিক ভুক্তভোগী মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ একশো বছর ধরে পূর্ব ভরতকাঠী থেকে পশ্চিম বীর নারায়ণ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে খয়রাবাদ নদীর ভাঙন চলছে। ইতিমধ্যে দুই শতাধিক পরিবারের বাপ-দাদার ভিটা নদীগর্ভে বিলীন হয়েছে যানান । অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙন আরো ভয়াবহ আকার নিয়েছে।

 মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ জুন ২০২৬ ইংরেজি তারিখে নলছিটি উপজেলা পরিষদের সম্মুখে ভুক্তভোগী হিসেবে আমরা একটি মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি কিন্তু দীর্ঘ তিন মাস অতিবাহিত হলোও এখনো পর্যন্ত আমরা কোন সমাধান বা কোনো ব্যবস্থা গ্রহণের আশা পাইনি।

 এ সময় বক্তারা জরুরী ভিত্তিতে এক কিলোমিটার নদীর তীরে ভাঙ্গন প্রতিরোধ এবং অবৈধ বালি উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসীর পক্ষে খয়রাবাদ নদী ভাঙ্গন সংগ্রাম কমিটি জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি স্মারকলিপি  প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিকাল ৩ ঘটিকায় তাদের সঙ্গে বসার আশ্বাস দেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ