৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৯-২০২৬
গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধা নারীর লাশ উদ্ধার প্রতিকী ছবি

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বেদুইটা গ্রামে তিনদিন নিখোঁজের পর বাড়ির পাশ থেকে পরী রানী হাজরা নামে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে মৃণাল হাজরা জানায়, আজ তিনদিন ধরে আমার নিখোঁজ। আজ সকালে ঘুরের সামনে রাস্তার পাশে পাট ক্ষেতের পাশ থেকে দুর্গন্ধ আসলে গিয়ে দেখি আমার মা। কে বা কাহারা আমার মাকে মেরে এখানে ফেলে গেছে। আমার মায়ের কানে ও নাকে স্বর্ণালংকার ছিল, মেয়ে সবকিছু নিয়ে গেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত সিরাজুল ইসলাম জানান, নিহত পরী রানী হাজরা তিনদিন ধরে নিখোঁজ ছিল। আজ সোমবার সকালে বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা মরদেহ দেখতে পায়। পরে আমাদের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ