০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​রাজশাহীতে কবি মোঃশাহানুর আলমের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আপলোড সময় : ১৬-০৯-২০২৬
​রাজশাহীতে কবি মোঃশাহানুর আলমের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন সংগৃহীত ছবি

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহীতে কবি ও সাহিত্যিক মোঃ শাহানুর আলম এর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., সোমবার সন্ধ্যায় নগরীর সি এন্ড বি মোড়স্থ নান কিং চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ও প্রকাশনায় ছিল বৃত্তকলা একাডেমী।

জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো"এব "বই পড়ুন, জ্ঞান অর্জন করুন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কবির বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি কবি ও সাহিত্যিক জনাব মোঃ শাহানুর আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক জনাব মোঃ রাকিব হাসান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম,জনাব বিভূতি ভূষণ মন্ডল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি জনাব শেখ তৈমুর আলম ও কণ্ঠশিল্পী,জনাব নজরুল ইসলাম। অনুষ্ঠানে লেখক তার বক্তব্যে বলেন, কবিতা মানুষের মনের কথা বলে। বইয়ের মাধ্যমেই সমাজে আলো ছড়ানো সম্ভব। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে রাজশাহীর কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ