৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসককে নাগরিক সংবর্ধনা

আপলোড সময় : ২৩-০৯-২০২৬
হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসককে নাগরিক সংবর্ধনা হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসককে নাগরিক সংবর্ধনা
 
সাইফুল ইসলাম, হবিগঞ্জ : হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল ২২/০৯/২০২৬ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় চিলড্রেন পার্কে এ সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুল রহমান আব্দাল, হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা সেক্রেটারী মো: আব্বাছ উদ্দিন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ অনেকেই।
 
সভার শুরুকেই নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ